রিটার্ন ও রিপ্লেসমেন্ট পলিসি
আপনি যা অর্ডার করেছেন, ঠিক সেটাই ভালো অবস্থায় পাবেন, এটাই আমাদের চেষ্টা। তবুও কোনো সমস্যা হলে পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে আমরা সেটি বদলে দিই।
কখন রিপ্লেসমেন্ট পাবেন
- পণ্য ভাঙা বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে
- পণ্য কাজ না করলে বা ত্রুটি থাকলে
- অর্ডার করা পণ্যের বদলে ভুল পণ্য, রং বা সাইজ পেলে
- প্যাকেটে কোনো অংশ বা এক্সেসরিজ কম থাকলে
কীভাবে রিপ্লেসমেন্ট চাইবেন
- প্যাকেট খোলার সময় শুরু থেকে শেষ পর্যন্ত একটি আনবক্সিং ভিডিও করে রাখুন।
- পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে WhatsApp-এ (01410-452954) আপনার নাম, ফোন নম্বর, অর্ডার নম্বর, সমস্যার ছবি ও ভিডিও পাঠান।
- আমরা যাচাই করে জানাব পণ্যটি কীভাবে ফেরত পাঠাবেন, এবং নতুন পণ্য পাঠিয়ে দেব।
যেসব ক্ষেত্রে রিপ্লেসমেন্ট হবে না
- পণ্য হাতে পাওয়ার পর ৭ দিন পার হয়ে গেলে
- ভুল ব্যবহার, পড়ে যাওয়া বা পানিতে ভিজে নষ্ট হলে
- ব্যবহারের পর শুধু পছন্দ না হলে
- মূল প্যাকেট বা এক্সেসরিজ ছাড়া ফেরত দিলে
রিপ্লেসমেন্টের খরচ
ত্রুটিপূর্ণ বা ভুল পণ্যের রিপ্লেসমেন্টে ডেলিভারি খরচ WinDeal বহন করবে। একই পণ্য স্টকে না থাকলে আমরা আপনার সাথে কথা বলে বিকল্প পণ্য দেব অথবা টাকা ফেরত দেব।
ডেলিভারি পলিসি
- ক্যাশ অন ডেলিভারি: সারা বাংলাদেশে পণ্য হাতে পেয়ে টাকা দিন।
- ঢাকার ভেতরে: ডেলিভারি চার্জ ৳৭০, সময় ১–২ দিন।
- ঢাকার বাইরে: ডেলিভারি চার্জ ৳১২০, সময় ২–৪ দিন।
- অর্ডার কনফার্ম করতে আমরা আপনাকে ফোন বা মেসেজ করতে পারি। কনফার্ম হওয়ার পর পণ্য পাঠানো হয়।
- ডেলিভারির সময় প্যাকেট ছেঁড়া বা ভাঙা দেখলে সাথে সাথে আমাদের জানান।
যোগাযোগ
WhatsApp ও ফোন: 01410-452954
Facebook: facebook.com/windealsn
In English
We replace damaged, faulty, wrong or incomplete items within 7 days of delivery. Record an unboxing video and message us on WhatsApp (01410-452954) with your order details. Delivery costs ৳70 inside Dhaka (1–2 days) and ৳120 outside Dhaka (2–4 days), with cash on delivery nationwide.
